খুলনায় ধান ভাঙানো মেশিনে জড়িয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

0

khulnaখুলনার তেরখাদা উপজেলায় ধান ভাঙানো মেশিনে জড়িয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সুপ্রিয়া (১০)। সে উপজেলার পানতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ও কৃষক মোহাম্মদ আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সুপ্রিয়া তার মায়ের সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী মোর্শেদের একটি ধানকলে ধান ভাঙাতে যায়। মেশিন চলাকালে পাশে থাকা অবস্থায় প্রথমে তার ওড়না পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে তার মাথাও মেশিনে জড়িয়ে ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে তেরখাদা থানার ওসি মো. শফিকুল ইসলাম চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.