Wednesday, September 16

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত

0

খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছে। তারা হলেন- মহানগরীর বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে রাজু ও মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ। মঙ্গলবার দিনগত রাত সোয়া তিনটার দিকে মহানগরীর বাগমারা ব্যাংকার্স লেন এলাকায় ব্যাংকার্স মাঠে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

পুলিশের দাবি, নিহত রাজু ও মানিক শেখ মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দুটি রামদা, দুটি ছোরা জব্দ করা হয়েছে। নিহত দুই জনের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে।

খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শুভেন্দু জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে রাজু ও মানিক শেখকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এরপর স্বীকারোক্তি অনুযায়ী রাত সোয়া ৩টার দিকে তাদের নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে বাগমারা মেইন রোড এলাকায় অভিযানে যায় পুলিশ।

এ সময় সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে ওই দুজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় ওই দুই জন নিহত হয়। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.