Saturday, November 21

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ২২ নভেম্বর

0

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে ২২ নভেম্বর। এর আগে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথমবর্ষে অনুষ্ঠিত তিন ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ঘোষণা শেষ হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রকাশ করা হয় ‘এ’ ইউনিটের ফল। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সকল বিভাগের ভর্তি পরীক্ষার ফল পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে সব ইউনিটের ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

‘এ’ ইউনিটে (বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুল) ২২ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেধাতালিকা থেকে ভর্তি করা হবে। ‘বি’ ইউনিটে মেধাতালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন ও ভর্তি ২৮ নভেম্বর। ‘সি’ ইউনিটে মেধাতালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন ও ভর্তি ২৬ এবং ২৭ নভেম্বর।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মেধাতালিকায় উত্তীর্ণদের যথাসময়ে ভর্তি হতে হবে। নির্ধারিত তারিখে নিবন্ধন ও ভর্তি প্রক্রিয়ায় উপস্থিত হতে না পারলে পরে ভর্তির ব্যাপারে প্রার্থীর কোনো দাবি গ্রহণযোগ্য হবে না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.