Friday, August 21

খুলশীতে ইয়াবাসহ গ্রেফতার- ১

0

চট্টগ্রামের খুলশী থানাধীন দক্ষিণ খুলশী ১নং রোডস্থ বাসা নং ৩৫/এ, সাদ এফ এর ৪র্থ তলা থেকে ২২০পিস ইয়াবাসহ সাকিবকে আটক করে।

গত ৩০ মার্চ সোমবার রাত ৯ টায় খুলশী থানার অফিসার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে এএসআই রতন কান্তি, আবু সাইদ, কালোমনি ও কনস্টবল মনির হোসেন সহ থানার বিশেষ অভিযান ৩৩ ডিউটি করা কালে গোপন সংবাদ পেলেন একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করে।

উক্ত ঘটনাস্থল পৌঁছাতে একজন ব্যক্তি দৌড়াই পালিয়ে যাওয়ার চেস্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্স তাকে আটক করে। নাম ঠিকানা জিজ্ঞেস করে কথাবার্তা সন্দেহজনক হলে ধৃত ব্যক্তি সাকিব(২৪) থেকে ২টি নিল রংয়ের প্যাকেট পায়। যাহার মধ্যে (১০০+১২০) ২২০ পিস ইয়াবা ইয়াবা আছে।

এলাকায় কয়েকজন ব্যক্তির কাছে জিজ্ঞেস করলে তারা জানায় আটক ব্যক্তি সাকিব দীর্গদিন যাবৎ ইয়াবা বিক্রয় করে আসতেছে। তার নামে খুলশী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.