Sunday, August 23

খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে আজকের শিশুরা আগামী দিনের কর্ণধার হবে -প্রধানমন্ত্রী

0

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে আজকের শিশুরা আগামী দিনের কর্ণধার হবে  । এ সময় উপজেলা পর্যায়ে সব ধরণের খেলাধুলার সুযোগ সৃষ্টি করার কথাও জানান তিনি।

বঙ্গমাতা শেখ ফাজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে খুলনা বিভাগীয় নারী দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ঢাকা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খুলনা। নির্ধারিত সময়ের ২-২ গোলে ড্র থাকায় টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচের।

ফাইনালে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন খুলনা বিভাগের স্বর্না রানি মন্ডল। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন একই দলের উন্নতি খাতুন। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও লাভ করেছেন তিনি। সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন ঢাকা বিভাগের সুস্মিতা বর্মন। এর আগে সেমি-ফাইনালে চট্টগ্রাম বিভাগকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালের যোগ্যতা অর্জন করেছির খুলনা। অপর সেমি-ফাইনালে একমাত্র গোলে রংপুর বিভাগকে হারিয়ে ফাইনালে উঠে ঢাকা বিভাগ। এতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি অনুষ্টানে উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.