Wednesday, September 2

খোকসায় আদর্শ পাট চাষীদের এক দিনের কর্মশালা অনুষ্ঠিত

0

খোকসা প্রতিনিধিঃ
“সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলার আদর্শ পাট চাষীদের এক দিনের প্রশিক্ষণ কর্মশালা রবিবার সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৯ টি উপজেলা ও একটি পৌরসভার মোট ১৫০ জন আদর্শ পাঠ চাষিরা অংশগ্রহণ করে। উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০১৯ অর্থবছরের শেষ দিনে এই তড়িঘড়ি প্রশিক্ষণ প্রদান করায় কৃষকরা অনেকটাই ক্ষুব্দ।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সুশান্ত কুমার প্রামানিক কুষ্টিয়া জেলা বিএডিসি কর্মকর্তা আশরাফুল আলম ও খোকসা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা প্রমূখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.