Monday, September 21

খোকসায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

0

মিলন খান, খোকসা প্রতিনিধি: খোকসা উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস উদযাপন ২০১৮ উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন এর সভাপতিত্বে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন। নারী প্রত্যেকেই একজন জয়িতা, বিজয়ী নারীর প্রতীক সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর সেটাই প্রকৃত সফলতা।

মহান আল্লাহ তালা নারীকে সৃষ্টি ক্ষমতা দিয়েছে একটা জীবন ধারন করে তার ভীতরে একটা অন্যরকম অনুভুতি, তাকে ধারন করা সৃষ্টি করা তাকে পৃথিবীতে আনা আল্লাহ তালা নারীকেই দিয়েছেন। শুধু তাই নয় দেশ উন্নয়নের লক্ষ্যে নারীদের ব্যাপক অবদান রয়েছে

আমরা নারীরা এখন আর পিছিয়ে নেই অনেক এগিয়ে নিজেদেরকে আর ছোট করে দেখা নয়। আমি শুধু আমার সন্তানের মা নয় আমি এখন খোকসার মা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া জেরিন, মৎস্য অফিসার রাশেদ খাঁন, খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক , উপস্থাপনা করেন মোঃ আরিফুল আলম তশর পরিশেষে খোকসার পাচ জন প্রতিষ্ঠিত নারী সংবর্ধনা পেয়েছেন, রিনা সাহা, মায়া রানী বিশ্বাস,সুনীতা সরকার,মৌসুমি খাতুন, ফরিদা পারভিন, এছাড়াও ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.