Tuesday, September 1

খোকসায় আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস

0

খোকসা প্রতিনিধিঃ
“সুসাস্থ্যেই সুবিচার মাদক মুক্তির অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসন কর্তৃক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে উপজেলা নির্বাহি অফিসার মাফ্ফারা তাসনীন এর নেতৃত্বে মাদক সচেতনতা মূলক এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অফিসার্স ইনচার্জ থানা এবিএম মেহেদী মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আকতার, প্রাণিসম্পদ কর্মকর্তা গোপেশ চন্দ্র সরকার ও মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবিন।

বক্তারা সচেতনতা ও পারিবারিক পক্ষ থেকেই প্রতিটা অভিভাবককে তাদের নিজেদের সন্তানদেরকে মাদক থেকে মুক্ত রাখার জন্য পরামর্শ প্রদান করেন। প্রতিটা সন্তানের অভিভাবকরা যদি সচেতন হোন অবশ্যই মাদক নির্মূল করা সম্ভব হবে বলে জানান বক্তারা। অনুষ্ঠানের উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নারী-পুরুষ ও শিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন আরিফুল আলম তশর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.