Sunday, November 1

খোকসায় আলহাজ্ব সদর উদ্দিন খান দাখিল মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

0

মিলন খান: খোকসা উপজেলায় আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান দাখিল মাদ্রাসায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃসদর উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আকতার।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব ছাইদুর রহমান মন্টু কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ আলিম রেজা আকু, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য ও অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম বাবলু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, উসমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বাবলু, গ্রোপগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু হানিফ সহ মাদ্রাসা কমিটির সকল সদস্য ও শিক্ষক-শিক্ষিকা সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাগণ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ববর্তী মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে তথা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ তার পরিবারের নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং যারা বেঁচে আছে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.