Thursday, September 3

খোকসায় একাধিক মামলার আসামী মাদক সম্রাট রাজীব ও তার স্ত্রী গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার খোকসা উপজেলার মাদক পরিবারের বড় একটি অংশ হিসাবে মাদক মাদক সম্রাট জি গড়ে তুলেছিলেন মৃত শাজাহান ওর শিয়ালের ছেলে রাজীব (৪৪) ও তার স্ত্রী জাহিদা খাতুন (৩২) কে ২৫০ গ্রাম গাঁজাসহ খোকসা বাস স্ট্যান্ড চায়ের দোকান নামে ব্যবহৃত হয়।
জানাযায়, চায়ের দোকান টাই মাদকের আসল কারখানা ওখানে বসেই রাজীব ও তার মা স্ত্রী ছেলে সহ মাদক কারখানা তৈরি করে রেখেছেন। বুধবার দুপুরে খোকসা থানা পুলিশ এসআই সিরাজুল সহ সঙ্গীয় ফোর্স রাজীবের মাদক কারখানা থেকে আটক করেছে। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬/১ সরণি ১৯/ক ধারা মোতাবেক মামলা করা হয়। মামলা নং-৪ তাং ১৩/০৩/১৯ ইং

তথ্যসূত্রে জানা যায় খোকসা মাছপাড়া ও পাবনা এলাকার মাদক ব্যবসায়ীর বড় এজেন্ট ছিলেন রাজীব ও তার স্ত্রী সহ তার পরিবার। দীর্ঘদিন মাদক বিকিকিনি সাথে জড়িত থাকার শর্তেও একাধিক মামলার পড়েও কদিন সাজা ভোগ করে এসে আবার শুরু করে দেয় তার পুরাতন ব্যবসা।

খোকসা উপজেলার সচেতন নাগরিক মাদকের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ মিলিয়ে শতাধিক দোকান ব্যবসায়ীর স্বাক্ষরে খোকসা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বাক্ষরিত দরখাস্ত পূরণ করেন। এবং সাধারণ জনগণের দাবি একটাই এই মাদক পরিবারের জন্য আজকে আমার সন্তানেরা ও নষ্টের পথে অতএব এই মাদক পরিবারকে কঠিন শাস্তির দাবি জানান সচেতন নাগরিক।

এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ। বলেন রাজীব এবং তার পরিবার দীর্ঘদিন মাদকের সাথে জড়িত। কোন মাদক ব্যবসায়ীকে এই ছাড় দেওয়া হবে না আমরা খোকসা উপজেলা কে অবশ্যই মাদক মুক্ত করবো।
পরে কুষ্টিয়া জেলহাজতে রাজীব এবং তার স্ত্রীকে প্রেরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.