মিলন খান, খোকসা।। কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার সোমসপুর এলাকা থেকে শনিবার দুপুর দেড়টার দিকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওয়াসিম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন, খোকসা থানা পুলিশ এসআই(নিঃ) মোঃ সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স।এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন, ওয়াসিম নামের এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সে এই ব্যবসার সাথে জড়িত ছিল বলে জানা গেছে। আমরা গোপন খবরের ভিত্তিতে তাকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ (ক) ধারা মোতাবেক খোকসা থানায় মামলা করা হয়, মামলা নং ১২ তারিখ ০৮/০২/২০ ইং পরে তাকে বিকেলে কুষ্টিয়া জেলহাজতে প্রেরণ করেন।