Sunday, August 30

খোকসায় এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

0

খোকসা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন(১ম রাউন্ড) ২২ জুন ২০১৯ খোকসার ৮১ ক্যাম্পে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। অবহিতকরন ও পরিকল্পনা সভা সফল করার লক্ষ্যে বুধবার সকালে হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মির্জা গোলাম মোহাম্মদ বেগ, উসমানপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাবলু, জানিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.