Thursday, September 24

খোকসায় জাতীয় যুব জোটের সাধারণ সভা অনুষ্ঠিত

0

খোকসা প্রতিনিধি : “যুবরা লড়বে, নতুন পৃথিবী গড়বে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর জাতীয় যুব জোটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় যুবজোট খোকসা উপজেলা শাখার সভাপতি মোঃ সামসুজ্জামান সম্রাটের সভাপতিত্বে জাসদ উপজেলা অফিস কার্যালয়ে সোমবার বিকাল ৩ টার সময় এ সাধারন সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ খোকসা উপজেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান (মিজান) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (রুবেল) ও উপজেলা জাতীয় শ্রমিক জোটের সভাপতি মোহাম্মদ আলী।

উপজেলা যুবজোটের সাধারন সভায় প্রধান অতিথির বক্তৃতায় মিজানুর রহমান মিজান বলেন, বাম রাজনীতিতে মূল হাতিয়ার জনগনের কল্যান। জানতে হবে মানুষের কল্যাণে কোন কাজটি সবচেয়ে বেশি উপকারী আসে। সমাজের অসংগতি তুলেধরে প্রতিবাদ করতে হবে। আজকের যুবজোটের উপস্থিত সকল সদস্য এক একটি কান্ডারী।
উপজেলা যুবদলের সাধারণ সভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে জাসদ যুবজোটের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.