মিলন খান, খোকসা: খোকসা উপজেলা (ভূমি) কর্মকর্তা হিসাবে মোহাম্মদ নূর -এ- আলম ৩০ তম এসিল্যান্ড হিসাবে যোগদান করেছেন।
উপজেলা প্রতিষ্ঠার পর থেকে দায়িত্ব প্রাপ্ত ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমেই খোকসা উপজেলা ভূমি অফিস পরিচালিত হয়ে আসছিল । সর্বশেষ
৩০ তম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসাবে মোহাম্মদ নুর-এ -আলম গতকাল বুধবার খোকসা অফিসে যোগদান করেন।
বুধবার বিকালে উপজেলা পরিষদ ভূমি অফিসে আসলে উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
তাৎক্ষণিক আলাপ চারিতায় তিনি বলেন, আমি এর আগে মেহেরপুর জেলায় ছিলাম, আসাকরি কু্ষ্টিয়া খোকসা ভূমি অফিসও ভালই হবে। তিনি আরো বলেন, ৩৩ তম বিসিএস এর ব্যাচের ক্যাডার তিনি। নতুন দায়িত্বে অফিস সহ সকলের সহযোগীতা কামনা করেন।