নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার খোকসা উপজেলার বাসস্ট্যান্ডে জনো প্রকাশ্যে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্বেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে তৈরি করছে নসিমন, করিমন, আলমসাধু বাটাহাম্বা, ও ভটভটি সহ বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন । লেদ মেশিনারিজ মালিক অজিৎ ও মিস্ত্রি সুজিত স্থানীয় প্রভাব খাটিয়ে প্রতিনিয়ত তৈরি করছে এ অবৈধ যানবাহন ।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা একাধিকবার তাকে কোন এক নির্জন জায়গায় গ্যারেজ সরিয়ে নিয়ে কাজ করার অনুরোধ করেন। কিন্তু তিনি কোন কিছু তোয়াক্কা না করে। থানা পুলিশকে মাসোহারা দিয়ে প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছে অবৈধ যানবাহন। এমনই অভিযোগ এসেছে।
স্থানীয় সাংবাদিকদের এ বিষয়ে পার্শ্ববর্তী ব্যবসায়ী হানিফ কাউন্টার মাস্টার ইয়াকুব আলী বলেন এখানে অবৈধ যান জান তৈরির কারণে বাসস্ট্যান্ডের সকল ব্যবসায়ীরা চরম সমস্যায় আছি কাউন্টারে বসে থাকার মতো কোনো সুযোগ নেই শুধু শব্দ আর শব্দ
এনিয়ে ব্যবসায়ী সমিতির তীব্র বিরোধিতা ও স্থানীয় পার্শ্ববতী ব্যবসায়ীরা অতিষ্ঠ এ গ্যারেজে রাতে-দিনে অয়েলিং মেশিন লোহা পেটানোর বিকট শব্দে কান ঝালাপালা। একদিকে যেমন মানুষের চোখের দৃষ্টিশক্তি হরণ হচ্ছে অপরদিকে পরিবেশ চরমভাবে বিপর্যয় ঘটছে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে।
এ বিষয়ে লেদ গ্যারেজ মালিক অজিৎ এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার জায়গায় আমি কাজ করব এতে অন্য মানুষের সমস্যা হলে আমার কিছু করার নেই। ব্যবসায়ী সমিতি ও স্থানীয় দোকানদার দের দাবি এই অবৈধ স্থাপনা এখান থেকে উচ্ছেদ না করলে অল্প দিনের মধ্যেই আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হবে। অবৈধ যানবহন তৈরীর গ্যারেজ বন্ধের দাবিতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।