খোকসা প্রতিনিধিঃ আসুন বায়ু দূষণ রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উদযাপিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা গোপেশ চন্দ্র সরকার, কমিউনিটি পুলিশ সভাপতি মোঃ আরিফুল আলম তসর, শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন অফিসের কর্মকর্তা সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।