Monday, September 7

খোকসায় ভ্রাম্যমান আদালতে এস এম বি ব্রিকসে ৫০ হাজার টাকা জরিমানা

0

খোকসা প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর এস এম বি বিব্রস অভিযানে ইটভাটা স্থাপনের রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ইটভাটা প্রস্তুত আইন দণ্ডাদেশ ২০১৩/ ৪ ধারা মোতাবেক। এস এম বি ব্রিকস এর ম্যানেজার আরিফুল রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট মাফ্ফারা তাসনীন এ দন্ড প্রদান করেন। এ সময় খোকসা থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি পুলিশ টিম উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের পর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফ্ফারা তাসনীন স্থানীয় সাংবাদিকদের বলেন, আইনের উর্ধ্বে কেউ নাই। আইন মোতাবেক যে ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারের নির্দেশ না মেনে চলবে তাদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসারের নাজির আব্দুর রাজ্জাক সহ স্থানিয় বিভিন্ন ইট ভাটার মালিক ও গনমাধ্যম কর্মীগণ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.