Monday, August 24

খোকসায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল’র শুভ উদ্বোধন

0
মিলন খান,খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার শত বছরের পুরাতন ঐতিহাসিক খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার দুপুর ১ টার দিকে মিড ডে মিল’র শুভ উদ্বোধন করেন। 
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা।  উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মির্জা গোলাম মোহাম্মদ বেগ, ইউআরসি ইন্সট্রাক্টর আহাম্মেদ আলী মিয়া, এটিও হোসাইন আহমেদ বেলাল, সুপ্রিয়া রানী বিশ্বাস, মডেল প্রাথমিক বিদ্যালয়ের সুদক্ষ প্রধান শিক্ষক আবু হানিফ, খোকসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আরিফুল আলম তশোর, সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, উল্লেখ্য থাকে যে প্রতিমাসে একবার শিক্ষার্থীদের দুপুরের খাবার খাওয়ানো হবে। বুধবারের মিড ডে কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য মোছাঃ রোজী সুলতানার অর্থায়নে অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষক শিক্ষার্থী সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ  উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.