Monday, August 24

খোকসায় মাছের সাথে শত্রুতা লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

0

মিলন খান, খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলার উসমানপুর ইউনিয়নের আজইল গ্রামের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ শামসুর রহমানের পুকুরে গত শনিবার কে বা কাহারা রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে যায়।
এতে লক্ষাধিক টাকার মাছের ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন মৎস্যচাষী মোহাম্মদ শামসুর রহমান।

সরেজমিনে দেখতে গেলে তিনি সময়ের দিগন্ত কে বলেন। কে বা কাহারা মাছের সাথে শত্রুতা করে আমার মৎস্য চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন,
এ অন্যায়ের সাথে যারা জড়িত তাদের কে আমি কঠিন বিচারের দাবী জানাই। এবং তিনি আরও বলেন আমি দীর্ঘদিন ধরে মৎস্য চাষের সাথে জড়িত আমার পুকুরে সব ধরনের মাছ চাষ করে থাকি রুই, কাতলা, তেলাপিয়া, মনোসেক্স, বাটা ও সিলভার কাপ মাছ চাষ করে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি আর্থিক স্বচ্ছলতার মধ্য দিয়ে আমার দিনকাল ভালোই কাটছিল। আজ আমি দিশেহারা।

এ বিষয়ে জানতে চাইলে খোকসা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান বলেন যেহেতু ঘটনাটি শনিবারের আর আমার নোলেজে কেহই দেয়নি তবে ঘটনাটি অতি দুঃখের। যারা এ মৎস্য চাষীর সাথে শত্রুতা করেছেন তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি হওয়া দরকার। আগামীতে সরকারি বরাদ্দ কোন থাকলে আমরা তাকে সাহায্য করবো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.