মিলন খান,খোকসা: কুষ্টিয়ার খোকসা কাদিরপুর গ্রামে শ্রী গৌতম দাস ওরফে হারুর মেয়ে দশম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী পূজা দাস (১৫) কে মঙ্গলবার আনুমানিক দুপুর একটার দিকে সৎ মামা প্রদীপ দাস (৩৫) পূজা দাস কে তার নিজ ঘরে ঢুকে মুখ বেঁধে ধর্ষণ, মাথায় হাতুড়ি দিয়ে আঘাত ও পরে পেটে ছুরি ঢুকিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে স্থানীয়বাসি সূত্রে জানা যায়। পাঁচ বছর বয়সেই পূজা দাসের মা মারা যান। সৎ মায়ের ঘরেই দুঃখে কষ্টে বেড়ে ওঠা পূজার। শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ুয়া মেধাবী ছাত্রী পূজা দাস। জানাজায় সৎ মা সুচিত্রা (৪৫) তার কোন সন্তান হয় না। শুধু অর্থের লোভেই সৎমার উস্কানি ও দুশ্চরিত্রবান নেশাখোর সৎ মামা প্রদীপ দাস মিলে এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তিনি ন্যাশনাল নিউজ 24 কে বলেন আসামি যে প্রান্তেই পালিয়ে থাকুক, আমরা অতি অল্প সময়ের মধ্যেই আসামিকে গ্রেফতার করব। লাশ পোস্টমর্টেমে পাঠানোর প্রক্রিয়া দিন চলছে। এখন সঠিক করে বলা যাচ্ছে না, তবে রিপোর্টে সঠিক আলামত বোঝা যাবে। খোকসা থানায় মামলা প্রক্রিয়াধীন।