Sunday, September 6

খোকসায় মামীর অবৈধ সম্পর্কে বাধা দেয়ায় নাতির হাতে নানা খুন

0

খোকসা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলার সন্তোষপুর গ্রামে। মামীর সাথে পরকীয়ায় বাধা দেয়ায় মজিবুর রহমান (৭০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার নাতি নাঈম (২১)।
রোববার মধ্যরাতে খোকসা উপজেলার সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত নাতি নাঈম (২১) ও নিহতের পুত্রবধূ সামিয়াকে (৩৪) আটক করেছে খোকসা থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম সব স্বীকার করেছেন বলে নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ।
তিনি জানান, বেশ কিছুদিন ধরেই নিহত মজিবুর রহমানের বড় মেয়ের ছেলে নাঈমের সাথে মেজ ছেলের স্ত্রী সামিয়ার অবৈধ সম্পর্ক চলছিলো। রোববার রাতে নাঈম ঢাকা থেকে এসে তার নানা বাড়ি যায়। এরপর মামা মাসুদের অনুপস্থিতিতে মামী সামিয়ার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়।

এসময় নানা মজিবুর রহমান বিষয়টি দেখে ফেলেন। ঘটনা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে নাঈম তার নানাকে ঘর থেকে বারান্দায় বের করে এনে বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান।
পরে স্বজনরা মজিবুর রহমানকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ রাতেই নাঈমের নিজবাড়ি কুমারখালী থেকে তাকে আটক করে। তার স্বীকারোক্তিতে নিহত মজিবুর রহমানের বাড়ি থেকে তার পুত্রবধূ সামিয়াকেও আটক করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.