মিলন খান, খোকসা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের মাননীয় সংসদ সদস্য কুষ্টিয়ার কৃতি সন্তান ও উন্নয়নের রূপকার জননেতা মাহবুল-উল আলম হানিফ, মঙ্গলবার সকাল দশটার দিকে ঢাকা থেকে কুষ্টিয়া আসার পথে প্রিয় নেতাকে এক নজর দেখা ও ফুলের শুভেচ্ছায় বরণ করার অপেক্ষায় দীর্ঘ সময় পড়ে প্রিয় নেতার দেখা পেয়ে জয় বাংলার স্লোগানে স্লোগানে অলংকৃত করেন।
শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম সুটকা ও পৌর মেয়র ও সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে বিলজানি বাজারে অবস্থান করেন।
অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ আরিফুল আলম তশর, জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উসমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনিচুর রহমান বাবলু, প্যালেন মেয়র মোঃ মনিরুজ্জান টিপু, খোকসা উপজেলা ছাত্রলীগের আহবায়ক শিমুল আহমেদ খান, শ্রমিকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম জুয়েল, শিমুলিয়া ইউপি সদস্য মোঃ আমিরুল ইসলাম, সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাবর্গ উপস্থিত ছিলেন।