মিলন খান, খোকসা। কুষ্টিয়ার খোকসা উপজেলায় যথাযথ মর্যাদার সাথে গতকাল মঙ্গলবার মুজিব জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ২০২০ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন। উপজেলা চত্বরে শিশুদের ৭ই মার্চের একই কন্ঠে ভাষণ, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প মালা অর্পণ ও তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও বেলুন উড়ানো, কেককাটা ও আতশবাজি ফোটানো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত করেন।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান, খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হাসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা তাদের নিজ নিজ কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত করেন।
পরিশেষে ছাত্র- ছাত্রীদের মাঝে গাছ বিতরণ, হাসপাতালে অবস্থান রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন, সকল মসজিদ,মন্দির,গীর্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া,মোনাজাত ও প্রার্থনা করা হয়।