খোকসা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলা অডিটরিয়ামে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ২০১৮-১৯ অর্থবছরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান, উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক, সমবায় কর্মকর্তা সাঈদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনিন সুমনা, জানিপুর সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মোঃ আরিফুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিলন খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার উপকারভোগী গর্ভবতী ও শিশু মাতৃভাতা তিনবছর পূর্ণ হওয়ায় তাদের আর্থিক সহায়তা প্রদান। ও তাদের স্বাস্থ্য পরীক্ষা করে বিদায় জানিয়ে নতুন দের কে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় আনাহয়।