Sunday, August 16

খোকসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

0

মিলন খান,খোকসা: “শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ ও বই উৎসব ২০২০ সালের প্রথম দিনেই বুধবার সকাল থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানটি খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ মো.মুজিবুর রহমান, খোকসা উপজেলার বারবার নির্বাচিত সুযোগ্য আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, খোকসা উপজেলা আওয়ামী লীগের সহ-যুগ্ন সাধারণ সম্পাদক ও যুবলীগের আহ্বায়ক আল-মাসুম মোরশেদ শান্ত, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক, এবং সার্বিক তত্ত্বাবধানে তমিজউদ্দিন সহ শিক্ষক শিক্ষিকা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.