মিলন খান, খোকসা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলায় কুমারখালী-খোকসা আসনের ৭৮ কুষ্টিয়া ৪ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুর রউফ এম,পির বাসভবনে গতকাল বিকেলে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সে সময় তিনি দেশরত্ন শেখ হাসিনার অবদান কুমারখালী- খোকসাতে ১৪০০ কোটি টাকা ব্যায়ে শতভাগ উন্নয়ন ও ৭০০ কোটি টাকার কাজ একনেকের অপেক্ষায় ও সরকারের বিভিন্ন উন্নয়নের দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং তিনি বলেন আমি যদি আগামীতে সংসদ সদস্য মনোনীত হতে পারি খোকসা উপজেলার উসমানপুর ব্রিজ ও রাস্তাঘাট স্কুল-কলেজ মাদ্রাসা উন্নতি করার আশ্বাস দিয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সরকার যাকে যোগ্য হিসেবে মনোনয়ন দেবে যে নৌকা প্রতীক পাবে আমরা তার সঙ্গে থেকেই নৌকার নির্বাচন করব বলে তিনি জানান।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন আব্দুর রউফ এমপি’র সহধর্মিণী ও কুমারখালী এম এন এ হাইস্কুলের সভাপতি জান্নাতুল নাহার, খোকসা উপজেলা যুবলীগের আহ্বায়ক আল মাসুম মোরশেদ শান্ত। চাপড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান রিন্টু ও খোকসা যুবলীগের আহ্বায়ক মোঃ বাপি বিশ্বাস (রাজু) যুবনেতা মোহাম্মদ খায়রুল ইসলাম, সাপ্তাহিক দ্রোহ প্রত্রিকার সম্পাদক ও যায়যায়দিন প্রত্রিকার প্রতিনিধি তাসলিমা খাতুন /তমা মুন্সী, দৈনিক কুষ্টিয়া প্রত্রিকার ষ্টাপ রিপোটার মোঃ হুমায়ন কবির, সোনালী খবর খোকসা প্রতিনিধি মিলন খান, ন্যাশনাল ক্রাইম নিউজ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোঃ আকরাম হোসেন, দৈনিক সংবাদ পত্রিকার খোকসা প্রতিনিধি সুমন কুমার মণ্ডল, দৈনিক দিনের খবর পত্রিকার খোকসা প্রতিনিধি মোঃ বাদশা খান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।