মিলন খান, খোকসা: “পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার” এ স্লোগান কে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ফলদ বৃক্ষমেলা ৩১ জুলাই থেকে ২ আগস্ট ২০১৯ ইং তিন দিনের মেলার শুভ উদ্বোধন করেন।
কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। সে সময় তিনি বলেন ফলের উৎপাদন চাহিদা পূরণ হলেও চাহিদা পূরণে বেশি করে ফলদ বৃক্ষ রোপন করি, আসুন ৩ টি করে ফলদ বনজ ও ঔষধি গাছ লাগাই। সে সময় তিনি আরো বলেন আমরা আসুন আমরা রাজনীতি কন্দন ছেড়ে দিয়ে খোকসা উপজেলাকে উন্নয়ন করি। নির্বাহী অফিসার কে বলেন আপনারা জায়গা সিলেক্ট করেন এখানে একটি অডিটরিয়াম ভবন, পাবলিক লাইব্রেরী ও বিনোদনের জন্য একটি পার্ক অতি দ্রুতই আমি বাস্তবায়ন করব।
উক্ত অনুষ্ঠানটি উপজেলা নির্বাহি অফিসার মাফ্ফারা তাসনীন সভাপতিত্বে বুধবার সকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আকতার, থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ কামরুজ্জামান সোহেল, মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা গোপেশ চন্দ্র সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ফজলুল হক, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এছাড়াও দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষিকা কৃষক ও ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।