Tuesday, September 22

খোকসায় অগ্নিকান্ডে একটি বাড়ী আগুনে পুড়ে ভষ্মিভুত

0

মিলন খান, খোকসাঃ খোকসা কালীবাড়ী প্রশ্চিম পাড়া গ্রামের মোঃ আব্দুল্লাহ মোল্লার বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বাড়ী আসবাসপত্র সহ আগুনে পুড়ে ভষ্মিভুত হয়ে গেছে। খোকসা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে ঘরে বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে, মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে আগুনে পুড়ে ঘরটি ভষ্মিভুত হয়। খোকসা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নগত টাকা সহ প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাযায় । আব্দুল্লাহ একজন ফুটপাতের কাপড়ের ব্যবসায়ী । তার ২ সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে কিছুদিন আগে খুব কষ্টে একটি ঘর তুলেছিলেন। আব্দুল্লাহ সব কিছু হারিয়ে এখন সে খোলা আকাশের নিচে অসহায় জীবন য্পান করছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.