মিলন খান, খোকসা প্রতিনিধিঃ খোকসায় মেধাবী ছাত্রী সাদিয়া অাফরিন ইকরা’র দুটি কিডনি নষ্ট হয়ে গেছে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি।
মৃত্যুর ছোবল কাউকে রক্ষা করতে পারে না। তবে যতক্ষন শ্বাস ততক্ষন অাশ। বাঁচার অাকুতি নেই কার সবারই বেঁচে থাকার সাধ এ সুন্দর পৃথিবীতে। বাঁচতে চাইলে বাঁচা যায় না তবুও মানুষ বাঁচার জন্য আপ্রান চেষ্টা করে চলে। অার এই বাঁচার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া টাকার প্রয়োজন। বিপদে টাকার বিকল্প অার কিছু নাই। অার এমনি একজন মেধাবী ছাত্রী সাদিয়া অাফরিন( ১৪) ইকরার টাকার অভাবে সাদিয়ার জীবন প্রদীপ নিভতে শুরু করেছে।সাদিয়া আফরিন ইকরা ২০১৪ সালে জয়েন্তীহাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পি এসসি পরীক্ষা দিয়ে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেন। বর্তমানে সাদিয়া অাফরিন ইকরা ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। ইকরার দু’টি কিডনিকে অস্ত্রপাচার করতে প্রায় ২০ লক্ষাধিক টাকার প্রয়োজন। তাই পরিবারের পক্ষ থেকে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। দেশ বিদেশের শুভ্যানুধায়ীদের সাদিয়া আফরিন ইকরা’র জন্য অার্থিক অনুদান দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করেছে তার বাবা।
সাদিয়া অাফরিন ইকরা খোকসা উপজেলার অামবাড়ীয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তাহের গ্রামের গনউন্নয়ন প্রচেষ্টা এনজিও’র ব্যাবস্থাপক শহিদুল ইসলাম অালমের একমাত্র কন্যা। সাদিয়া বেশ কিছু দিন ঢাকায় কিডনি হাসপাতালে ভর্তি রয়েছে।
তার পিতার মোবাইল নং-০১৮৬৯-০১২৯৭৫