খোকসা অফিস: “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলা বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টার দিকে খোকসা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত র্যালি ও মানববন্ধনে উপস্থিতি বক্তারা বলেন, আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া জেরিন এর উপস্থিতিতে উক্ত র্যালি ও মানববন্ধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সাঈদ হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, খোকসা থানার সেকেন্ড অফিসার এসআই দেলোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
এছাড়া উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাফিকুল ইসলাম, সহ-সভাপতি শামীম আখতার বাবু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওয়াহিদুর জামান , খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ, মনিরুল ইসলাম মাসুদ ও আরিফুল আলম তোষর সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।