Saturday, August 29

খোকসায় আ’লীগ কমিটি কে কেন্দ্র করে সংঘর্ষ: ২১ নেতাকর্মীর নামে থানায় মামলা

0

কুষ্টিয়ার খোকসা উপজেলা শিমুলিয়া ইউনিয়নে গত সোমবার আওয়ামী লীগ সম্মেলন অনুষ্ঠিত হয়। খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল আকতার, আনুমানিক দুপুর ১২ টা ৪৫ মিনিটের দিকে তার বক্তব্য চলাকালীন সময়ে শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল আলম স্যুটকা কে কুরুচি ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জের ধরে হাতাহাতির এক পর্যায়ে ভয়াবহ সংঘর্ষ বেধে যায়।

এতে ঘটনাস্থলে ওসমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বাবলু, রফিকুল ইসলাম ছুটকা, ছাত্রলীগের আহ্বায়ক শিমুল আহমেদ খান সহ সাত-আটজন আওয়ামী লীগ নেতা সংঘর্ষে গুরুতর আহত হন।
এব্যাপারে বাদী হয়ে রফিকুল আলম শুটকা মঙ্গলবার ১৫/১০/১৯ ইং তারিখে খোকসা থানায় হাজির হয়ে আওয়ামী লীগের ২১ নেতাকর্মী ও অজ্ঞাত ৮০ জনের নামে মামলা করেন। মামলা নং ৪ ধারা,১৪৩/৩২৪/৩২৫/৩২৩/৩২৬/৩০৭/৩৮৯/৪২৭/৫০৬/১১৪ /৩৪ পি সি রুজু করা হয় বলে এজাহার সূত্রে জানা গেছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান। কুষ্টিয়া -০৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। জেলা আওয়ামীলীগের নেতা মোঃ মোমিনুর রহমান মোমিজ, বাবু স্বপন কুমার ঘোষ, হাবিবুর রহমান পুলক সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মঞ্চে উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.