মিলন খান, খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তার উদ্যোগে শনিবার দুপুরে নিবার্হী অফিসারের অফিস কার্যালয়ে খোকসার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, করোনা ভাইরাস প্রতিরোধক বিষয় ও বাজার স্থিতিশীল রাখা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা বলেন। করোনা ভাইরাস প্রতিরোধ এর নিমিত্তে সকল প্রকার সভা, সমাবেশ, ওয়াজ, মাহফিল, কির্তন, নামযোগ্য, মেলা, ঔরশ, কুলখানি, সকল প্রকার সামাজিক অনুষ্ঠান, বিয়ে, সুন্নতে খাতনা, জন্মদিনের অনুষ্ঠানে ৫ জনের অধিক জনসমাবেশ সরকারি নির্দেশনা মোতাবেক নিষিদ্ধ ঘোষনা ও খেলা, চায়ের দোকানে আড্ডা, অপ্রয়োজনীয় জমায়েত, পর্যটন এলাকা দর্শন, কোচিং বন্ধ, ছাত্র ছাত্রীদের বাইরে বের হওয়া সরকারী নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করেন।
এবং বিদেশ ফেরত সবাইকে দেশে ফেরার পর ১৪ দিনের মত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করেছে । তিনি আরও বলেন , করোনা ভাইরাস সাধারণ কোন রোগ নয় । অত্যন্ত মারাত্মক, এটি জিনোম পরিবর্তন করতে পারে। এবং তাপমাত্রা ভারসাম্য রক্ষা করে অতিস্ত রক্ষা করতে পারে । তাই সাধারণ ঠান্ডা কাঁশিকে অবহেলা না করে। যত্নসহকারে প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিতে হবে।
আর করোনা ভাইরাস এর সুযোগে কিছু অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগে নির্দেশনা জারি করেন এবং পুলিশ ও সাংবাদিকদের কে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে বাজার মনিটরিংয়ে বাজারের দ্রব্য মূল্যের উর্বধগতি ও পণ্য সামগ্রীর বোর্ডে প্রতিদিনের মূল্য তালিকা মনিটরিং ও মূল্য তালিকা দেয়ার নির্দেশ প্রদান করেন। এবং খোকসা বাজারের চাউল ব্যবসায়ী, মুদি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী ও কাঁচামালের আড়ৎ পরিদর্শন করেন । পরে অতি উচ্চ মূল্যে পিয়াজ রসুন বিক্রি করায় শওকত নামে এক রসুন ব্যবসায়ীকে ২০০০ টাকা ও মোহাম্মদ আলীকে ১০০০ টাকা ভ্রাম্যমান ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৩৯ ধারায় মোট ৩০০০ টাকা জরিমানা করেন । এবং উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সবাইকে সতর্ক করেন কোন ব্যবসায়ী উচ্চ মূল্যে পণ্য বিক্রয় করলে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সে সময় উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, সময়ের দিগন্ত স্টাফ রিপোর্টার মিলন খান, দৈনিক সমকাল খোকসা প্রতিনিধি লিটন মুন্সি, ভোরের কাগজ খোকসা প্রতিনিধি শেখ সাইদুল ইসলাম প্রবীণ, ভোরের ডাক খোকসা প্রতিনিধি মোঃ বদরুল আলম বাদশা খান, দৈনিক স্বদেশ বিচিত্রা কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ শেখ আকরাম হোসেন, দৈনিক কুষ্টিয়া প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, ভোরের কাগজ খোকসা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম মাসুদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।