Wednesday, August 19

খোকসায় করোনা মোকাবেলায় অসহায় দুস্থদের মাঝে মুজাহিদুল ইসলাম বাবলু

0

মিলন খান, খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলায় করোনাভাইরাস মোকাবেলায় অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন কুষ্টিয়া জেলা পরিষদের সুযোগ্য সদস্য ও ,স্বত্বাধিকারী অনন্যা ফিলিং ষ্টেশন , মোঃ মোজাহিদুল ইসলাম বাবলু তার নিজ অর্থায়নে বুধবার দুপুরে ফিলিং স্টেশন চত্বরে। কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থদের মাঝে আর্থিক সেবা সহায়তা প্রদান করেন।

সে সময় উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, খোকসা উপজেলা আওয়ামীলীগ এর সংগ্রামী সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ বাবুল আখতার ও খোকসা উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী যুগ্ন সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত, কাউন্সিলর মোঃ ইমরান হোসেন,ও মোঃ সাহেব আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

স্থানীয় সাংবাদিককে মুজাহিদুল ইসলাম বাবলু বলেন, আমি প্রতিটি ওয়ার্ডে অসহায়-দুস্থদের সেবা সহযোগিতা করব এবং তাদের নামের তালিকা করছি। জনগণের পাশে আছি দুঃখের দিনেও পাশে থাকবো। তিনি আরও বলেন এ মরণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসা উচিত

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.