খোকসায় কোচিং বানিজ্য! এ যাত্রায় শিক্ষক মনিরুজ্জামান মুচলেকা দিয়া রক্ষা পেল

0

খোকসা প্রতিনিধি : প্রাইভেট পড়ানোর অভিযোগে পুলিশের হাতে আটক কলেজ শিক্ষক মনিরুজ্জামান মুচলেকা দিয়ে ছাড়া পেলেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার খোকসার ধোকড়াকোল কলেজে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, খোকসা থানা পুলিশের একটি দল উপজেলা সদরে অভিযান চালিয়ে ধোকড়াকোল কলেজের বিজ্ঞান বিভাগের কেমিস্ট বিষয়ের শিক্ষক মনিরুজ্জামানকে আটক করে। পরে আটক শিক্ষককে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ট্রাস্কফোর্ড প্রধান মোছাঃ সেলিনা বানুর দপ্তরে নিয়ে আসে। এক পর্যায়ে শিক্ষক মুচলেকা দিয়ে মুক্তিপান। এ ঘটনার পর প্রাইভেট ও কোচিং বানিজ্যের যারা জড়িত শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। এ ঘটনার পর গতকাল বৃহস্পতিবার উপজেলার সব ক’টি কোচিং প্রাইভেট সেন্টার গুলোতে পাড়ানো বন্ধ হয়ে যায়।

পুলিশের এসআই রেজা দাবি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিদেশে কলেজ শিক্ষক মনিরুজ্জামানকে আটক করা হয়। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মর্তার দপ্তরে হাজির করা হয়।

মুচলেকা দেওয়ার কথা অস্বিকার করেন কলেজ শিক্ষক মনিরুজ্জামান। তিনি বলেন, সরকারী ঘোষনার পর থেকে তিনি প্রাইভেট পড়ানো বন্ধ করে দিয়েছেন। তাকে পুলিশ দিয়ে আকট করার কারণ তিনি বুঝতে পারেনি।

কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন মনি বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোন করে তাকে জানিয়েছেন প্রাইভেট পড়ানোর অভিাগে তাকে আটক করা হয়েছে। তবে বিষয়টি তার কাছে স্পষ্ট নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সেলিনা বানুর সাথে ফোনে কথা বললে তিনি জানান, উক্ত শিক্ষক মনিরুজ্জামান ও তার বাড়িওয়ালা কে অফিসে ডেকে আনা হয়। পরে প্রাইভেট কোচিং করাবেনা বলে দু’জনের লিখিত মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.