Friday, September 4

খোকসায় জাতীয় ভোটার অধিকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0

মিলন খান, খোকসা: ভোটার হব ভোট দেবো এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খোকসা উপজেলা নির্বাহি অফিসার

মাফ্ফারা তাসনীন সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল হাদী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সবুজ কুমার সাহা, আলহাজ্ব সাইদুল আলহাজ্ব সাইদুর রহমান মন্টু কলেজের প্রিন্সিপাল আলিম রেজা, উপজেলা মাধ্যমিক সহকারী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুল আলম তষর, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও খোকসা সরকারি কলেজের শিক্ষার্থী কোন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহি অফিসার বলেন, ভোটার হব ভোট দেব বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় ভোটার অধিকার দিবস পালিত হল। আপনি বাংলাদেশের নাগরিক আপনার বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে আপনি ভোটার হওয়ার যোগ্য ১৮ বছর বয়স হলেই আপনারা সকলেই উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে এসে ভোটার হতে পারবেন।

একটি স্মার্ট কার্ড অথবা ভোটার কার্ড নাগরিকের সর্বক্ষেত্রেই প্রয়োজন তাই ভোটার হন। ভোট আপনার গণতান্ত্রিক অধিকার। অনুষ্ঠানে ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.