মিলন খান,খোকসা: ১২ ই অক্টোবর বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আন্দোলন, সংগ্রাম ও সফলতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে। কুষ্টিয়ার খোকসা উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে শ্রমিক লীগের অস্থায়ী অফিস কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোকসা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও ১১১৮ খোকসা শাখা প্রধান মোঃ শহিদুল ইসলাম (সাইদুল) তিনি তার বক্তব্যে বলেন, শ্রমিকরা এখনো অবহেলিত আমরা দলের স্বার্থে জান-প্রাণ দিয়ে চেষ্টা করলেও আজ খোকসা থানা শ্রমিকলীগ অবহেলিত। নেই কোন মাথা গোঁজার ঠাঁই। নেই কোন শ্রমিকদের দুস্থ তহবিল তাই আজও আমরা গাছ তলার মানুষ। কিন্তুু প্রয়োজনেই শ্রমিকেরাই সকল ক্ষমতার উৎস।
উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মিলন খান, সহ- সভাপতি মিরাজুল ইসলাম, রবিউল ইসলাম, মোঃ হারেজ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদুল শেখ, প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম ও সদস্য মোঃ হাসান মন্ডল, আব্দুল কুদ্দুস আকালে, সহ সকল শ্রেনী পেশার শ্রমিকগন উপস্থিত ছিলেন। পরিশেষে কেক কাটার মধ্যদিয়ে দিবসটির সমাপ্ত হয়।