Wednesday, September 2

খোকসায় জানিপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

মিলন খান, খোকসাঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার ৪নং জানিপুর ইউনিয়ন পরিষদে ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা ও দোয়া ও ইফতার মাহফিল গতকাল বিকেল ৩ টার দিকে একতারপুর হাট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উক্ত বাজেট প্রনয়ণে ২০১৯-২০২০ অর্থ বছরে জানিপুর ইউনিয়নে ৪৪০৭৫০০ টাকা নির্ধারণ হয়েছে বলে জানান। অনুষ্ঠানের সভাপতি ও জানিপুর ইউনিয়নের চেয়ারম্যান হবিবুর রহমান হবি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা বারবার নির্বাচিত সুদক্ষ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম, খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা,

খোকসা বণিক সমিতির সভাপতি ও জয়ন্তীহাজরা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,গোপগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন,খোকসা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ,খোকসা ছাত্রলীগের আহবায়ক শিমুল আহমেদ খানসহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.