মিলন খান, খোকসাঃ কুষ্টিয়ার খোকসা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন-এর আয়োজনে আজ সকাল ১১ টার দিকে খোকসা উপজেলা অডিটরিয়ামে আখেরী নবী হযরত মুহাম্মদ (সঃ)এর জন্ম ও ওফাত বিশেষ দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন এর সুপারভাইজার মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ ফারা তাসনীন বলেন আজ ১২ রবিউল আউয়াল, প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) আবার এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান।
আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন এই মহামানব। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম।
তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির ললিত বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।
ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) নবুয়তের সিলসিলায় শেষ নবী। তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। মুসলমান সম্প্রদায় দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।
সারা আরব বিশ্ব যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন মহান আল্লাহ পাক তাঁর পেয়ারা হাবিব বিশ্বনবী (সা.)-কে বিশ্বজগতের রহমত স্বরূপ পাঠিয়েছিলেন।
তিনি ৪০ বছর বয়সে নবুয়্যাত লাভ করেন। এরপর বিশ্ববাসীকে মুক্তি ও শান্তির পথে আহ্বান জানান। সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন তিনি। এরপর মহানবী (সা.) দীর্ঘ ২৩ বছর এ বার্তা প্রচার করে ৬৩ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন।
উক্ত আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন খোকসা থানা তদন্ত পুলিশ মোহাম্মদ জালাল উদ্দিন, ইসলামী ফাউন্ডেশনের সমন্বয়কারী মোহাম্মদ সালাউদ্দিন হোসেন, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ সহ উপজেলা ইসলামিক ফাউন্ডেশন-এর সকল শিক্ষক শিক্ষিকা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।