খোকসা প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নে নিশ্চিন্তবাড়িয়া গ্রামে পুকুরে ডুবে ৩ বছরের ১ শিশুর মৃত্যু হয়েছে। জানা যায় মোঃ শফিকুল ইসলামের ছোট পুত্র আবু সাঈদ (৩) রবিবার সকালের দিকে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়।
চারদিকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পাওয়া গেলে পরে সকাল ১১ টার দিকে পুকুর থেকে শিশু আবু সাঈদের লাশ ভেসে উঠলে। মা সহ এলাকাবাসী মিলে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। দায়িত্বরত ডাক্তার মোঃ জাহিদ হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের মাতম শেয়ে যায়, জানা যায় শিশুটির বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিত অবস্থায় উচ্চ পদমর্যাদায় লাভে সরকারিভাবে তিনি মিশরে অবস্থান করছেন।
এলাকায় শোকের সৃষ্টি হয়েছে। আজ রবিবার সকালে ১২ ঘটিকায় উপজেলার নিশ্চিন্ত বাড়িয়া গ্রামের মোঃ সফিকুল ইসলাম এর ছেলে আঃসাইদ (৩)বাড়ীর পাশের একটি পুকুরে ডুবে মৃত্যু হয়। মৃত্যুতে এলাকায় শোকের সৃষ্টি হয়েছে। শিশু সাইদ এর বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি রত অবস্থায় উচ্চ পদমর্যাদা লাভে সরকারি ভাবে তিনি মিশরে অবস্তান করছেন।