মিলন খান, খোকসা প্রতিনিধিঃ স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশী ফলের গাছ লাগাই এ স্লোগান কে সামনে রেখে আজ সকাল সাড়ে ১১টায় খোকসা উপজেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের উদ্দ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃসেলিনা বানুর সভাপতিত্বে খোকসা উপজেলা চত্তর থেকে র্যালী বের করা হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহ্বাজ সদর উদ্দিন খান চেয়ারম্যান উপজেলা পরিষদ খোকসা ও সভাপতি কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ কুষ্টিয়া। বিশেষ অতিথি মোঃ তারিকুল ইসলাম(তারিক) সাধারন সম্পাদক খোকসা উপজেলা আওয়ামীলীগ ও মেয়র খোকসা।খোকসা থানা অফিসার ইনর্চাজ নাজমুল হুদা। খোাকসা উপজেলা কৃষি অফিসার বিষ্ণুপদ সাহা।ড়াঃ মোঃ কামরুজ্জান সোহেল পঃ পঃকর্মকর্তা খোকসা। বীরমুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক। জয়েন্তীহাযরা ইউ পি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।