মিলন খান, খোকসা: “পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় কৃষি অধিদপ্তর আয়োজিত ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা-২০১৯ সমাপনী অনুষ্ঠান শুক্রবার সকালে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার মাফ্ফারা তাসনীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলার বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান।
প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, আসুন আমরা সবাই গাছ লাগাই পরিবেশ বাঁচাই, পুষ্টি চাহিদা সহ অর্থনৈতিক চাহিদা পূরণ করবে। গুজবে কান না দিয়ে ডেঙ্গু প্রতিরোধে আমরা আমাদের নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার করি। নিজেদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত রাখি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম , উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন প্রমুখও। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা।
উক্ত সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় তিন শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। পরে আয়োজিত ফলদ বৃক্ষ মেলার স্টল মালিকদের বিশেষ সম্মাননা পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সভাপতি ও বিশেষ অতিথি গণ। স্টল পরিদর্শন শেষে উপজেলা চত্বরে একটি বৃক্ষ রোপন করেন প্রধান অতিথি আলহাজ্ব সদর উদ্দিন খান।