মিলন খান, খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’ মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে মহান বিজয় দিবস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯-২০ এর ফাইনাল খেলা রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে খোকসা জানিপুর সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে কুমারখালী উপজেলা একাদশ বনাম ভেড়ামারা উপজেলা একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কুমারখালী কে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ভেড়ামারা,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন খোকসা সহ প্রতিটি উপজেলায় শান্তি শৃঙ্খলা ও মাদক সন্ত্রাস নির্মূলে বিভিন্ন খেলাধুলা কে প্রাধান্য দিতে হবে এবং সবার প্রতি খেলার আগ্রহ বাড়াতে হবে।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সদর উদ্দিন খান,
উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আকতার, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-মাসুম মোরশেদ শান্ত, সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা বর্গ ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাধারণ সম্পাদক, শিক্ষক শিক্ষিকা ও অনুষ্ঠানের ধারাবাহিকতায় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আরিফুল আলম তষর, এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।