খোকসা প্রতিনিধি: কুষ্টিয়া খোকসা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত উপলক্ষে রবিবার সকালে বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধু মুরালে পুষ্প মাল্য অর্পণ , বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে আলোচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে উপজেলা নির্বাহি অফিসার মাফ্ফারা তাসনীন এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষার্থী-অভিভাবক ও আপামর জনসাধারণের সমন্বয় সকাল আটটার সময় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে বঙ্গবন্ধুর মোবাইলে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার পৌর সভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনাদর্শ এবং তার শিক্ষা জীবনে বাস্তবায়ন বিষয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধু নিয়ে রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশু কিশোরদের মধ্যে অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ অংশ গ্রহন করে। সকল অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন