মিলন খান, খোকসা প্রতিনিধি: বাল্যবিবাহমুক্ত সমাজ গড়তে খোকসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন সুমনা এর ইনোভেশন আইডিয়া “নিজের বাল্য বিয়ে নিজেরাই রুখবো, সুখী সামৃদ্ধ বাংলাদেশ গড়বো” এর বাস্তব রূপদান কল্পে বৃহস্পতিবার পৌরসভার ৩নং ওয়ার্ডের চরপাড়ায় বিবাহ উপযুক্ত কন্যা ও অভিভাবকদের সাথে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় বাল্যবিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। ঘনবসতিপূর্ণ খোকসা উপজলায় নারী শিক্ষার উন্নয়নে ও সুশিক্ষিত নাগরিক গড়ে তোলার লক্ষে সামাজিক ব্যাধি বাল্য বিবাহ রোধে উপজেলা মহিলাবিষয়ক এর ইনোভেশন আইডিয়ায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবী করেন।
এদিকে অভিভাবক কন্যা শিশুরা বাল্যবিবাহ দিব না ও করবো না বলে শপথ পাঠ করেন। স্থানীয় আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজ ও খোকসা দারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।