মিলন খান, খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলায় করোনা ভাইরাস এর মত ভয়াবহ আকার ধারণ করছে কিছু অসাধু স্বার্থলোভী চাউল ব্যবসায়ীরা, আর এ সুযোগ লুফে নিচ্ছে এখন সকল নিত্যপ্রয়োজনীয় ব্যবসায়ীরা।
আর এ সকল অসাধু ব্যবসায়ীদের উপর সরকারের কড়া নির্দেশে কঠোর নজরদারিতে রেখেছে প্রশাসন, বুধবার দুপুরে অভিযান চালিয়ে খোকসা উপজেলায়, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য, ওষুধ বা সেবা বিক্রয় করায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক, একই অপরাধে খোকসা বাজারের তিন চাউল ব্যবসায়ী কে ২২ হাজার টাকা জরিমানা করেন।
এরা হলেন,খোকসা চরপাড়া গ্রামের মৃত মুনসুর আলী শেখের ছেলে আব্দুল বারীক (৫০)এগ্রো ফুড প্রোডাক্ট কে ২০ হাজার, খোকসা জানিপুর গ্রামের মৃত খোদাবক্স এর ছেলে আব্দুল খালেক জীবন( ৫৫) কে ১ হাজার ও খোকসা থানাপাড়া মৃত হানিফের ছেলে মোঃ আকরাম হোসেন (৩৫)কে ১ হাজার সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত শেষে স্থানীয় সাংবাদিকদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক বলেন আমাদের এ অভিযান বলেন আমাদের এ অভিযান চলমান থাকবে চলমান থাকবে। কোন ব্যবসায়ীর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে আমাদেরকে তথ্য দিন।
ভ্রাম্যমান আদালতে উপস্থিত থাকে এক গার্মেন্টস শ্রমিক বলেন ঢাকা থেকে বাসায় এসে দেখি চাউল, ডাউল, তেল লবন, কাঁচা বাজার কিছুই নেই, দোকানপাট বন্ধ এখন বাসায় এসে সবাইকে নিয়ে না খেয়ে মরতে হবে।
দিনমজুর মোঃ ফরিদ আলী বলেন সরকারের সিদ্ধান্ত ২ সপ্তাহ আমাদের সবাই কে নিজ নিজ বাড়িতে থাকতে হবে, আমি একদিন পরিশ্রম না করলে আমার চুলায় আগুন ধরে না। এখন বউ-বাচ্চা নিয়ে খাব কি?
এখন এ দুর্দিনে সরকারের কাছে চাউল, ডাউল, টাকা পয়সা সহ সব ধরনের চিকিৎসা সেবা দিয়ে। আমাদের কে বাঁচিয়ে রাখা উচিত। আমরা খেতে চাই, খেয়ে পড়ে বাঁচতে চাই।