মিলন খান,খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গনে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০১৯ এর শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন। কুষ্টিয়া মিরপুর একাদশ বনাম মাগুরা শ্রীপুর একাদশ, তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২/১গোলে শ্রীপুর কে হারিয়ে মিরপুর একাদশ চ্যাম্পিয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও খেলার শুভ উদ্বোধন করেন ৭৮ কুষ্টিয়া ৪ (খোকসা,কুমারখালী) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান,
উপস্থিত ছিলেন এমপি মহোদয়ের আম্মা, উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সভাপতি ও বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আকতার, কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বাবলু,
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক,খোকসা উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সহ-যুগ্মসাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত সহ অঙ্গসংগঠনের নেতা বর্গ উপস্থিত ছিলেন।