Sunday, August 23

খোকসায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

0
মিলন খান,খোকসা।। কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ ২০২০ যথাযথ মর্যাদার সাথে উদযাপনের উপলক্ষে প্রস্তুতি সভা। গতকাল ১ মার্চ রবিবার দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তার সভাপতিত্বে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্কুল-কলেজের প্রধানগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে। আগামী ১৭ই মার্চ  মুজিব বর্ষ যথাযথ মর্যাদার সাথে উদযাপন উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, খোকসা থানা তদন্ত পুলিশ অফিসার মোহাম্মদ ইদ্রিস আলী, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুসরাত জাহান পুনম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আরিফুল আলম তসর সহ সকল ইউপি চেয়ারম্যান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.