Wednesday, September 23

খোকসায় যুবলীগের উদ্দ্যোগে আলোচনা দোয়া ও ইফতার মাহফিল

0

মিলন খান, খোকসা: খোকসা উপজেলা যুবলীগের উদ্দ্যোগে আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জননেতা কুষ্টিয়া ৪ সংসদ সদস্য আব্দুর রউফ এম,পি।
খোকসা উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক আল মাসুম মোর্শেদ শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এডভোকেট মোঃ আকরাম হোসেন দুলাল, আমবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বিশু, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আল আমিন বিশ্বাস বকুল, সহ কুমারখালী-খোকসার আওয়ামী অঙ্গ সংগঠন ও যুবলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলার সকল ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরাও উক্ত আলোচনা সভায় ইফতারি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইফতারি পুর্ব দোয়া অনুষ্ঠানে মুসলিম উম্মার শান্তি ও দেশের কল্যাণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন খোকসা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের যুগ্ন-আহবায়ক বাপ্পি বিশ্বাস রাজু। পরে উপস্থিত সকলকে বিরানী বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.