মিলন খান,খোকসা।। কুষ্টিয়ার খোকসা উপজেলা যুবলীগের উদ্যোগে বুধবার সন্ধ্যায় যুবলীগের অস্থায়ী কার্যালয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮০ তম জন্মদিন পালিত উপলক্ষে যুবলীগের যুগ্ম আহবায়ক বাপি বিশ্বাস রাজু, যুবলীগ সদস্য সজল রায়, আনিসুর রহমান লিটন মোল্লা, রিপন আহমেদ ও শফিকুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত থেকে কেক কেটে দিবসটি পালিত করেন। ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে তিনি জন্ম গ্রহন করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।
শেখ ফজলুল হক মনি ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক ও জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ১৯৬০ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ষাটের দশকে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সাহসী নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে যুব রাজনীতির সূচনা করেন।
স্বাধীনের ৪৮ বছর পর জননেত্রী শেখ হাসিনা গত ২৩ শে নভেম্বর যুবলীগের সম্মেলনে প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান। শেখ ফজলে শামস পরশ কে চেয়ারম্যান নির্বাচিত করেন।