Sunday, September 6

খোকসায় ষষ্ঠীর ভেজাল গুড়ের কারখানায় সপ্তাহ না পেরোতেই ২ লক্ষ টাকা জরিমানা

0

মিলন খান, খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলার ডাকবাংলা রোডে দিলীপ ট্রেডার্সের গুড়ের কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্যে ভেজাল মিশ্রিত ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে ভেজাল গুড় উৎপাদন করার অভিযোগে,
৪২ ও ৪৩ ধারা মোতাবেক ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ ভ্রাম্যমাণ আদালত। সপ্তাহ না পেরোতেই সর্বমোট ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে। তবুও কোন কিছুকে তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালিয়ে যাচ্ছে এই ভেজাল রমরমা ব্যবসা।

শনিবার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার ডাকবাংলা রোডে শ্রী রাজকুমার এর গুড় তৈরীর কারখানায় কুষ্টিয়া জেলা সেনেটারি ইন্সপেক্টর মোঃ ইনসাফ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ এর উপ-পরিচালক সেলিমুজ্জামান। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্যের ভেজাল মিশ্রন এর কথা গুড় উৎপাদন দলের মালিক শ্রী রাজকুমার নিজ হাতে তার সংরক্ষিত গুড়ের মধ্যে থেকে টিকটিকি তেলাপোকা, যেটি ও কেল্লো ওঠায়ে অকপটে নিজ অপরাধের কথা আদালতে স্বীকার করায় তাকে আইনের সর্বোচ্চ প্রোয়গ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান। পরে উপস্থিত জনতার সামনে প্রায় ৩০ মণ পচা দুর্গন্ধযুক্ত গুড় ধ্বংস করা হয়। এসময় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত নেতৃত্বে একদল পুলিশ তাকে সার্বিক সহযোগিতা করেন।
সে সময় স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের বলেন এ ভেজাল গুড় এক ট্রাক লোড দিলেই ২ লক্ষ টাকা লাভ হয় এ সামান্য জরিমানায় তাকে এই ভেজাল কার্যকলাপকে দমানো সম্ভব নয়। প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন সাধারণ জনগণ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.